ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

কোরআন তেলাওয়াত বাজিয়ে রেখে না শুনা কি গুনাহ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ৩১ মে ২০২২
কোরআন তেলাওয়াত বাজিয়ে রেখে না শুনা কি গুনাহ?
ফাইল ছবি

পবিত্র কোরআন শুনা ও তেলাওয়াতের সময় চুপ থাকা শরিয়তে মুস্তাহাব। তবে শুনা ওয়াজিব কি-না এ ব্যাপারে দুটি অভিমত রয়েছে। সঠিক মতানুযায়ী কেবল নামাজের মধ্যে ছাড়া অন্য সময় শুনা ওয়াজিব নয়। এটি জমহুর (অধিকাংশ) আলেমের অভিমত।

তবে কোরআন তেলাওয়াত চলাকালে চুপ করে শ্রবণ করা এবং কোন কাজ বা প্রয়োজন ব্যতীত অন্যদিকে মনোযোগ না দেয়া একজন মুসলিমের জন্য বাঞ্ছনীয়। এটা কোরআনের প্রতি সম্মান ও মর্যাদা দেওয়ার পর্যায়ভুক্ত।

পক্ষান্তরে বাসায় থাকাকালে বা বাসার বাহিরে থাকাকালে, ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় কোরআনুল কারীম রেডিও চালু করে রাখতে কোন অসুবিধা নাই। তবে কোরআন তেলাওয়াতের আশেপাশে যেন কোনো হট্টগোল না থাকে, কিংবা হৈ-চৈ, চেঁচামেচি বা ব্যাপক কথাবার্তা না থাকে কিংবা কোনো অনুপযুক্ত স্থানে না হয়। এমন অবস্থা হলে রেডিও বন্ধ করে রাখাই যুক্তিযুক্ত। আমাদেরকে কোরআনের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের যে আদেশ দেয়া হয়েছে এটি তার অন্তর্ভুক্ত।

শাইখ আব্দুল আযিয বিন বায (রহ.) কে জিজ্ঞেস করা হয়েছিল: বাসায় রেডিও তে বা রেকর্ডারে কোরআনে কারীম বাজিয়ে রাখার হুকুম কী; যখন কেউ তার পরিবারকে দেখার জন্য বা আত্মীয়স্বজনকে দেখার জন্য বাসা থেকে বেরিয়ে যাচ্ছে?

জবাবে শাইখ বলেন: এতে কোন আপত্তি নাই; যদি তেলাওয়াতের আশেপাশে হৈচৈ না থাকে। যদি তেলাওয়াতের পাশে হৈচৈ করার বা প্রয়োজনবিহীন কথা বলার মত কেউ না থাকে তাহলে কোন অসুবিধা নাই। আর যদি রেডিওতে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখা হয় অথচ আশপাশে কেউ হৈচৈ করছে, কথা বলছে তাহলে নয়। বরং এমতাবস্থায় বন্ধ রাখাই যুক্তিযুক্ত। যেহেতু এতে কোরআনের অমর্যাদা করা হয়। আর যদি এভাবে ছেড়ে রাখা হয় যে, সেখানে কেউ নাই কিংবা কেউ শুনতেছে, কেউ চুপ করে আছে কিংবা কেউ ঘুমিয়ে আছে তাহলে এতে কোন অসুবিধা নাই।"[সমাপ্ত]

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!