ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

দাজ্জালকে যেখানে হত্যা করা হবে 

প্রিয়ম হাসান
প্রকাশিত: ১৫:৫১, ১ আগস্ট ২০১৯
দাজ্জালকে যেখানে হত্যা করা হবে 
বাবে লুদ বা লুদের ফটক (ফাইল ফটো)

পৃথিবীর সমাপ্তিলগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবী করবে। পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে, বিপর্যয় ছড়িয়ে দেবে। 

অবশেষে হজরত ঈসা (আ.) এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনামুক্ত করবেন।

ইসলাম ও খ্রিস্টধর্ম, উভয় ধর্মেই পৃথিবীর সমাপ্তির পর্বের মিথ্যা খোদা দাবিদার দাজ্জালের আগমনের বর্ণনা রয়েছে।

আরা পড়ুন>>> হাতিমে কাবা: কাবার বাইরে কাবার অংশ  

হজরত ঈসা (আ.) দাজ্জালকে কোথায় হত্যা করবেন, রাসূল (সা.) এর বিভিন্ন হাদিস থেকে তার বর্ণনা পাওয়া যায়।

হজরত মুজাম্মা ইবনে জারিয়া আনসারি (রা.) বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল (সা.)-কে বলতে শুনেছি, ‘ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন।’(তিরমিযি)।

বাবে লুদ বা লুদের ফটক বাবে লুদ বা লুদের ফটক

এছাড়া আরো বিভিন্ন হাদিসের বর্ণনায় বাবে লুদ বা লুদের ফটক কথাটি এসেছে। লুদ বর্তমান ইসরাইল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখন্ডের একটি ছোট শহর, যা তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ইসরাইলের প্রধানতম বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর এ শহরটির নিকটেই অবস্থিত।

ডেইলি বাংলাদেশ/আরএজে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!