ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রাজশাহীতে পাসের হার ৯০.৩৭ শতাংশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ৩১ মে ২০২০
রাজশাহীতে পাসের হার ৯০.৩৭ শতাংশ
রাজশাহী বোর্ড

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। গতবার এই পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪ শতাংশ। 

শিক্ষাবোর্ডের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন। বিভাগের আট জেলায় এবার ২৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!