ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

প্রাক বাজেট আলোচনা শুরু ১৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ১১ মার্চ ২০২০
প্রাক বাজেট আলোচনা শুরু ১৯ মার্চ
ফাইল ফটো

আগামী ১৯ মার্চ থেকে  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনা শুরু হবে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

দেশের মোট ২৮টি খাত- উপখাতের প্রতিনিধিদের সঙ্গে আগামী ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটের শুল্ক, ভ্যাট এবং কর সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এই মতবিনিময় চলবে ২০ এপ্রিল পর্যন্ত। 

২০২০-২১ অর্থবছরের বাজেটের জন্য শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ২২ মার্চের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে এনবিআর।

ডেইলি-বাংলাদেশ/এসএএম
লিংক সফলভাবে কপি হয়েছে!