ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু 
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলছে ফেরি। ছবি: ডেইলি ‍বাংলাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার সকাল সোয়া দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সোয়া ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

পরে বুধবার সকাল ১০টা ২০মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট পয়েন্টে সাত শতাধিক যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। 

তিনি আরো বলেন, ঘাট পারাপারের জন্য যেসব গাড়ি অপেক্ষায় রয়েছে দুই এক ঘণ্টার ভেতরই সেগুলো পার করানো সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!