ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অস্ট্রেলিয়ার দাবানল নেভাতে ৩ মিলিয়ন ডলার দেবেন লিওনার্দো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ১৩ জানুয়ারি ২০২০
অস্ট্রেলিয়ার দাবানল নেভাতে ৩ মিলিয়ন ডলার দেবেন লিওনার্দো
লিওনার্দো ডিক্যাপ্রিও

অস্ট্রেলিয়ার দাবানল নিভাতে ৩ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপ্রিও।

কয়েক মাস ধরে টানা দাবানলে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এখন পর্যন্ত প্রায় ২৫ জনের প্রাণহানি হয়েছে। ২ হাজারেরও বেশি ঘর পুড়েছে। প্রায় ১০০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় হেলিকপ্টারে করে আগুন নেভানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস কর্মীদের জন্য তহবিল সংগ্রহের অনুরোধ জানিয়ে হলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেখানেই নিজের এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ডিক্যাপ্রিও।

এর আগে পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজন বাঁচাতে তিনি ৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। পরিবেশ রক্ষার জন্য আর্থ অ্যালায়েন্স নামে একটি সংগঠন গড়ে তুলেন বিখ্যাত টাইটানিক সিনেমার নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও। এ সংগঠন থেকেই অ্যামাজনের মূল্যবান সম্পদ ও প্রাণী রক্ষায় ওই সাহায্য করেছিলেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!