রোববার দুপুরে মনোহর বাজার মধ্যপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি দল ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
ভোক্তা অধিকার সহকারী পরিচালক সুজন কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জর্দার কৌটা ও প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জর্দা কারখানার মালিক লিটন বেপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সুজন কাজী, শরীয়তপুর জেলার কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি মো. বিল্লাল হোসেন, শরীয়তপুর সদর উপজেলা সেনেটারি ইনসপেক্টর মো. আবুল হোসেন এবং পালং থানা পুলিশের একটি দল।