ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

নবজাতকের জন্ডিস? জেনে নিন করণীয়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ২৯ ডিসেম্বর ২০১৯
নবজাতকের জন্ডিস? জেনে নিন করণীয়
ছবি: সংগৃহীত

অনেক সময় জন্মের কিছুদিন পরই নবজাতকের জন্ডিস দেখা যায়। যা খুবই চিন্তায় ফেলে দেয় মা-বাবাকে। তবে এটি চিন্তারই বিষয়। জন্ডিস মোটেও নবজাতকের জন্য ঠিক নয়।

শতকরা ৮০ ভাগ নবজাতকই কমবেশি জন্ডিসে ভুগে থাকে। শিশুদের জন্ডিস আর বড়দের জন্ডিস এক জিনিস নয়। বেশির ভাগ ক্ষেত্রে লিভার এনজাইমের কমতির জন্যে এ রকম হয়ে থাকে। তবে বেশি না হলে চিন্তা করার দরকার নেই। এক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। যেমন-

> বেশি করে বুকের দুধ খাওয়ান।

Advertisement

> রোদে দিবেন না। রোদে উল্টো ক্ষতি হতে পারে। তাছাড়া চোখের ক্ষতিও হতে পারে।

> বেশি হলুদ মনে হলে আপনার কাছের ডাক্তারকে দেখান।

> অতিরিক্ত মনে হলে বিলিরুবিন পরীক্ষা করে নিন।

> অনেক সময় নবজাতকের ফটো থেরাপি চিকিৎসা লাগতে পারে।

সূত্র: ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) শিশু বিভাগ, হলি ফ্যামিলি হাসপাতাল

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!