ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ২৬ জুলাই ২০২৬
পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নে সম্পূর্ণভাবে পেশাগত সক্ষমতা, নেতৃত্ব, সততা ও কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে হবে। এখানে ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো বিবেচনার বিন্দুমাত্র সুযোগ নেই।

রোববার (২৬ জুলাই) সকালে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবিস্মরণীয় অবদানের জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে পদোন্নতি পর্ষদ উদ্বোধন করায় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!