ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্গাপূজা উপলক্ষে র‍্যাবের বিশেষ চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ১৭ অক্টোবর ২০২৩
দুর্গাপূজা উপলক্ষে র‍্যাবের বিশেষ চেকপোস্ট
ছবি: ডেইলি বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এ বছরও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

মঙ্গলবার দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় একশ বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার থেকে দেশব্যাপী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে র‌্যাব।

পূজা উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে র‍্যাবের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারসহ পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবেন।

কমান্ডার খন্দকার আল মঈন আরো বলেন, যেকোনো পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!