ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এবার ডিমের আড়তে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ১৪ আগস্ট ২০২৩
এবার ডিমের আড়তে র‌্যাবের অভিযান
ফাইল ফটো

রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযানের পর এবার বাড্ডা এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। হঠাৎ করে দেশে ডিমের দাম বেড়ে যাওয়ায় দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়।

সোমবার সকাল থেকে এই অভিযান চলছে। র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement

ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে এর আগে গত ১২ আগস্টও অভিযান চালানো হয় কাপ্তান বাজারে। সেদিন তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বাজারে দেখা গেছে, বর্তমানে প্রতি হালি ডিমের দাম পাঁচ থেকে ১০ টাকা বেড়ে ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজারে কিনলে ডিমের ডজন পড়ছে ১৬০-১৬৫ টাকা, যা পাড়া-মহল্লার খুচরা দোকানে ১৭০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ সাধারণ মানুষের একটি ডিম খেতে গুনতে হচ্ছে ১৫ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ডিম
লিংক সফলভাবে কপি হয়েছে!