ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৬, ২৩ এপ্রিল ২০২৩
ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল 
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে আগামীকাল সোমবার থেকেই খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এবার একদিনের বাড়তি ছুটিসহ টানা পাঁচদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। রমজানের আগের সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস-আদালত।

একমাস রোজা শেষে গত শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি আজ রোববার শেষ হলো। আগামীকাল সোমবার থেকে যথারীতি সব ধরনের অফিসের কার্যক্রম শুরু হবে।

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরুর আগে গত ২০ এপ্রিল অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন ২০ এপ্রিল বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তির কারণে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিন ছুটি পেয়ে যান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!