ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদ আনন্দে মডার্ন ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীরা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ২৩ এপ্রিল ২০২৩
ঈদ আনন্দে মডার্ন ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদ আনন্দ উপভোগ করতে শরীয়তপুর অন্যতম বিনোদন কেন্দ্র ‘মডার্ন ফ্যান্টাসি কিংডমে ও মিনি চিড়িয়াখানায়’ দর্শনার্থীরা ভিড় করছে। ঈদ উৎসবকে স্মরণীয় করতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষ বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে ভিড় করেছেন এ বিনোদন কেন্দ্রে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে, তাই পার্কের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জেলার নড়িয়া উপজেলার কলুকাঠি এলাকায় অবস্থিত মডার্ন ফ্যান্টাসি কিংডমে ও মিনি চিড়িয়াখানাটি।

দর্শনার্থীদের আকৃষ্ট করতেই বর্ণিল সাজে সেজেছে এই বিনোদন কেন্দ্রটি। পুরোনো রাইডের সঙ্গে সংযোজিত হয়েছে আকর্ষণীয় বেশ কয়েকটি নতুন রাইড। ঈদ উপলক্ষে আধুনিক সব রাইডের পাশাপাশি রয়েছে পশু-পাখি, অ্যাকুরিয়ামে রয়েছে বিদেশি মাছ, ঔষধী গাছ, ফুল, ফলসহ ২০ হাজারও বেশি অন্যান্য গাছ। মনোরম প্রাকৃতিক পরিবেশে বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে পার্কে এসেছে হাজারো বিনোদন পিপাসু মানুষ।

Advertisement

মফস্বল শহরের নির্জন পরিবেশে ভিন্ন স্বাদ ও অত্যাধুনিক রাইডে চড়ে ঈদের আনন্দ আরো বেড়ে গেছে বলে জানিয়েছেন বেড়াতে আসা দর্শনার্থীরা।

ছবি: ডেইলি বাংলাদেশআলিজা ইসলাম, লিয়াকত সিকদারসহ অন্যান্য বেড়াতে আসা দর্শনার্থীরা বলেন, শরীয়তপুরে বিনোদনের তেমন কোনো স্থান নেই। একমাত্র দেখার ও ঘোরার মতো মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানাটি রয়েছে। তাই ঈদের আনন্দ উপভোগ করতে এসেছি। বিভিন্ন রাইডে চড়লাম, পশুপাখি দেখলাম, বিভিন্ন ধরনের খাবার খেলাম ও গাছের সঙ্গে পরিচিত হলাম। খুবই আনন্দ পেয়েছি। 

মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা প্রতিষ্ঠাতা এবং মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ডা. আলমগীর মতি বলেন, মূলত শিক্ষার্থীরা শিক্ষা সফর ও বনভোজনে আসবে এই উদ্দেশে মর্ডাণ ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানা করা হয়েছে। এখানে রয়েছে রাইডের পাশাপাশি পশু-পাখি, অ্যাকুরিয়ামে রয়েছে বিদেশি মাছ, ঔষধী ফুল, ফলের গাছসহ ২০ হাজারও বেশি অন্যান্য গাছ। ১০০ একরেরও বেশি জমিতে করা হয়েছে এই বিনোদন কেন্দ্রটি। মনোরম প্রাকৃতিক পরিবেশে বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে এখানে প্রতিদিন জড়ো হন হাজারো মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!