ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে ২ কাপড় ব্যবসায়ীকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৩, ৫ এপ্রিল ২০২৩
শরীয়তপুরে ২ কাপড় ব্যবসায়ীকে জরিমানা
শরীয়তপুরে ২ কাপড় ব্যবসায়ীকে জরিমানা -ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরে ২ কাপড় বিক্রতাদের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তাদের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার বিকেলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে একটি টিম শহরের পালং বাজারে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ক্রেতাদের কাছ থেকে কাপড়ের দাম বেশি চাওয়া ও রশিদ না থাকায় দুই দোকানিকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১ রমজান থেকে ১৩ রমজান পর্যন্ত ৩২টি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এতে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

অভিযানে জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক সুজন কাজী বলেন, ক্রেতাদের থেকে দাম বেশি চাওয়া ও ক্রয় রশিদ না থাকায় এমন দুই দোকানিকে সাড় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!