ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ১৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৩
ডেঙ্গু আক্রান্ত  আরো ১৩ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় চার জন এবং ঢাকার বাইরে ৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সর্বমোট ৪২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement

এদিকে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৪৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩৩৫ জন রয়েছে।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৫৯৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৮৭ জন, ঢাকার বাইরে সারা দেশে ৩০৭ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

দেশের বিভিন্ন হাসপাতালে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!