মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মধ্যে ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে ৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৬ জন এবং ঢাকার বাইরে ২৪ জন রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৭২ জন এবং ঢাকার বাইরে ২৯৪ জন রয়েছেন। একই সময়ে সারাদেশে ছাড়পত্র পেয়েছেন ৫১০ জন। তাদের মধ্যে ঢাকায় ২৪৩ জন, ঢাকার বাইরে ২৬৭ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।