ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিনে ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ৩০ জানুয়ারি ২০২৩
একদিনে ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে তিনজন রয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে সারাদেশে ৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৭ জন ও ঢাকার বাইরে ২৫ জন।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৩ সালের ১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৬৭ জন ও ঢাকার বাইরে ২৮৫ জন। একই সময়ে সারাদেশে ছাড়পত্র পেয়েছেন ৪৯৪ জন। তাদের মধ্যে ঢাকায় ২৩৭ জন ও ঢাকার বাইরে ২৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ৬ জনেই রয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন। এছাড়া মৃত্যু হয় ২৮১ জনের।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!