ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১১ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১১ জন হাসপাতালে
ফাইল ফটো

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময় এই জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন। বাকি ২০ জন ঢাকার বাইরের।

এদিকে ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২২ জন। ছাড় পেয়েছেন ৫৭৮ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

২০২২ সালে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৬১ হাজার ৭৬৩ জন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা যান ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!