ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ২৮ জানুয়ারি ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ৬ 
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে তিনজন। 

Advertisement

এদিকে বর্তমানে সারাদেশে ৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২ জন ও ঢাকার বাইরে ১৮ জন।

২০২৩ সালের ১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩১ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ২৫৫ জন ও ঢাকার বাইরে ২৭৬ জন। 

একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৪৭৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ২২০ জন ও ঢাকার বাইরে ২৫৫ জন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!