ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১২ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২৫ জানুয়ারি ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১২ জন
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন।

Advertisement

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩০ জন এবং অন্যান্য বিভাগে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৫১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৪৫ জন এবং ঢাকার বাইরে ২৭০ জন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৪৫৮ জন বাসায় ফিরেছেন। এর মধ্যে ঢাকায় ২১২ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!