ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ২০ জানুয়ারি ২০২৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজন
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঐ রোগী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩৪ জন এবং অন্যান্য বিভাগে ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৪৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২১৬ জন এবং ঢাকার বাইরে ২৩৯ জন চিকিৎসা নেন।

অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৭৬ জন। তাদের মধ্যে ঢাকায় ১৮০ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!