ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১০
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১০ জনের মধ্যে ঢাকায় সাতজন ও ঢাকার বাইরে তিনজন রয়েছেন। বর্তমানে সারাদেশে ৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫ জন ও ঢাকার বাইরে ১৭ জন রয়েছেন।

Advertisement

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৮৫ জন ও ঢাকার বাইরে ৩০৩ জন। একই সময়ে সারাদেশে ছাড়পত্র পেয়েছেন ৫৩৯ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ২৫৬ জন ও ঢাকার বাইরে ২৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু সাতজন মারা গেছেন।

গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!