ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ জন এবং ঢাকার বাইরে ৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে বুধবার নতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৪ জন।

Advertisement

বর্তমানে সারা দেশে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩০০ জন রয়েছে।

একই সময়ে সারা দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৫৩৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৫৩ জন, ঢাকার বাইরে সারা দেশে ২৮০ জন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!