ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

তাপমাত্রা দিনে বাড়বে, রাতে কমবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ১১ ফেব্রুয়ারি ২০২২
তাপমাত্রা দিনে বাড়বে, রাতে কমবে
ফাইল ছবি

সারা দেশে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সীতাকুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া গতকাল টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আরো পড়ুন> বিমানে পাইলটের ভুলে ডেকে আনছিল বড় বিপদ, ক্ষতি শত কোটির

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া সংবাদমাধ্যমকে বলেন, রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা বাড়বে। ফলে শীত কিছুটা বাড়তে পারে। তবে ১৬ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকবে।

পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫১ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ৩৪ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!