ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে লাগবে না অতিরিক্ত ফি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩২, ৮ সেপ্টেম্বর ২০২০
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে লাগবে না অতিরিক্ত ফি
ফাইল ছবি

মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পুনরায় ইস্যু করতে জরিমানা হিসেবে অতিরিক্ত কোনো ফি দেয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্ট

এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো। এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত। পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি তথা অর্থ আর লাগছে না।

একইসঙ্গে অধিদফতরের ফেসবুক পেজে আরো জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!