[ জাতীয় ]
সব ধর্মীয় প্রতিষ্ঠানে এসি ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষার নির্দেশ
নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদ গতকাল শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: ডেইলি বাংলাদেশ
সব মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শনিবার দুপুরে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়।
একইসঙ্গে নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিতাসের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বাইতুছ সালাত জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলার সময়ে এসি বিস্ফোরণ হয়। এ ঘটনায় দগ্ধ ৩৭ জনের মধ্যে চিকিৎসাধীন এক শিশু ও মুয়াজ্জিনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!