ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যেভাবে মসজিদে এসি বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৫, ৪ সেপ্টেম্বর ২০২০
যেভাবে মসজিদে এসি বিস্ফোরণ
ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণের কারণ জানা গেছে। মূলত মসজিদের নিচের গ্যাসের লাইনের অসংখ্য লিকেজ থেকে বের হওয়া গ্যাসের কারণে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত পৌনে ১২ টায় প্রাথমিক অনুসন্ধান শেষে এ তথ্য জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। 

এর আগে, শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জনের অধিক আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!