ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন অ্যাম্বুলেন্স

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৯ মার্চ ২০২০
নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন অ্যাম্বুলেন্স
ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সব সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

তিনি বলেন, সরকার পার্বত্য দুর্গম এলাকার মানুষরা যাতে দ্রুত স্বাস্থ্য সেবা পান তার জন্য হাসপাতালকে আধুনিকায়ন ও রোগীদের আনা নেয়ার জন্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করেছে। এই সেবা কার্যক্রম যাতে সঠিকভাবে পালন করা হয় তার জন্য হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ও কর্মকর্তাদের তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ও নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুয়েন খীসার হাতে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত নতুন অ্যাম্বুলেন্স ও এর চাবি প্রদানকালে তিনি এসব কথা বলেন।

অ্যাম্বুলেন্স হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুইপ্রত্ন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!