ময়নামতি ওয়ার সিমেট্রি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
কুমিল্লার সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমনওয়েল্থ যুদ্ধ সমাধি (ওয়ার সিমেট্রি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাট্টারটন ডিক্সন।
শুক্রবার সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের এ যুদ্ধ সমাধি পরিদর্শন করেন তিনি। ঘণ্টাব্যাপী এটি ঘুরে দেখেন এবং বিভিন্ন সমাধির ছবি তোলেন।
এ সময় রবার্ট ডিক্সন আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে বেলা সোয়া ১১টার দিকে ওয়্যার সিমেট্টি এলাকা ত্যাগ করেন। তার সঙ্গে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান, ডিআইও-১ মাহবুব মোরশেদসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)
প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শুক্রবার ময়নামতি ওয়ার সিমেট্রিতে স্মরণসভায় কমনওয়েলথভুক্ত রাষ্ট্রদূতরা আসলেও এবার স্মরণসভা অনুষ্ঠিত হয়নি।
কুমিল্লার ময়নামতি সেনানিবাসের উত্তর প্রান্তে বুড়িচং উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ‘ময়নামতি ওয়ার সিমেট্টিতে ৭৩৮ সেনাকে সমাহিত করা হয়। পরে ১৯৬২ সালে ১ জনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে বর্তমানে সমাধি রয়েছে ৭৩৭।