মূত্রনালীর সংক্রমণ থেকে বাঁচায় বেকিং সোডা
বেকিং সোডা রান্নার উপকরণ হলেও কেবলমাত্র কেক ও মাফিনে ব্যবহার করা হয়। এছাড়া এই জিনিসটি রান্নাঘরের এক কোণে পড়েই থাকে। এর রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। যা গেঁটের বাত থেকে শুরু করে ক্যান্সার নিরাময়েও ব্যবহার করা হয়।
বেকিং সোডা সোডিয়াম বাইকার্বোনেট নামেও পরিচিত। এটি এক ধরণের সাদা গুঁড়া পদার্থ, যা সোডিয়াম এবং হাইড্রোজেন কার্বোনেটের সমন্বয়। প্রাচীনকালে মিশরীয়রা সোডাকে সাবান হিসেবে ব্যবহার করত। যা বর্তমানে রান্নার প্রয়োজনীয় সামগ্রীতে পরিণত হয়েছে। এর স্বাদ অনেকটা তিক্ত ও ক্ষারীয় প্রকৃতির। তবে জেনে নিন বেকিং সোডা কি কি রোগের নিরাময়ক-
ক্যান্সারের চিকিৎসায়
বর্তমান বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো ক্যান্সার। যদিও এর চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। মূলত, কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করা হয়। ক্যান্সার কোষগুলো শরীরে দ্রুত হারে বৃদ্ধি পায়। এজন্য এটা প্রতিহত করতে কেমোথেরাপির সাহায্য নেয়া হয়। কিছু গবেষণায় দেখা গেছে, বেকিং সোডা কেমোথেরাপির ওষুধগুলোকে আরো কার্যকরভাবে কাজ করতে সহায়তা করতে পারে।
.png)
মূত্রনালীর সংক্রমণ
মূত্রনালীর সংক্রমণ সারানোর অন্যতম ঘরোয়া পদ্ধতি হলো বেকিং সোডা। যা পানির সঙ্গে মিশিয়ে পান করলে ধীরে ধীরে এই সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়।
গেঁটে বাত
ইউরিক অ্যাসিডের পরিমাণ মূত্র এবং টিস্যুতে অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে সারা শরীরে মারাত্মক যন্ত্রণা হয়। মূলত, শরীরে হাড়ের জয়েন্টে এই ব্যাথা বেশি অনুভুত হয়। যার ফলস্বরূপ গেঁটে বাত দেখা যায়। এর ফলে হাঁটতে না পারা, পা হাত ফুলে যাওয়ার মত বহু সমস্যার সৃষ্টি হয়। ঘরোয়া সাধারণ উপায়ে এটি ঠিক করতে বেকিং সোডা খুবই উপকারী।
কিডনির সমস্যা দূর করতে
কিডনি মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি রক্ত থেকে অতিরিক্ত বর্জ্য এবং পানি অপসারণ করতে সহায়তা করে। একই সঙ্গে পটাসিয়াম, সোডিয়াম এবং ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলোর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা যায়, দীর্ঘস্থায়ী কিডনি রোগ সিকেডি-এর অগ্রগতিকে ব্যহত করতে বেকিং সোডা সহায়তা করে। ‘মার্কিন সোসাইটি অব নেফ্রোলজি’ পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, বেকিং সোডা শরীরে কিডনির কার্যকলাপ সংক্রান্ত সমস্যার সমাধান ঘটায়।
অম্লনাশক
বর্তমান দিনে অ্যাসিড নিঃসরণ শরীরের খুব সাধারণ একটি ঘটনা। যার ফলে অম্বল এর সমস্যায় পড়তে প্রায়ই দেখা যায় বহু মানুষকে। বেকিং সোডা এর মধ্যে থাকা সোডিয়াম বাইকার্বোনেট অম্বল এবং পেটের অন্যান্য সমস্যার সমাধান করে। শরীর থেকে অম্লের পরিমাণ কমাতে এবং পি.এইচ এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বেকিং সোডা।
শরীরে রক্তের পরিমাণ ঠিক রাখতে
অনেক কারণে শরীরে রক্তের পরিমাণ কমে যায়। এক্ষেত্রে প্রতিদিন পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পান করুন। এতে শরীরে রক্তের পরিমাণ ঠিক থাকে।
সূত্র: এনডিটিভি