[ জাতীয় ]
কাদেরদের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ
দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশ পথে এই ককটেল বিস্ফোরণ করা হয়
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশের পথে এ বিস্ফোরণ ঘটে।
.png)
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, ককটেলটি কারা ছুড়ে পালিয়েছে তাৎক্ষণিকভাবে তারা তা নিশ্চিত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুপুর ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!