ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুকসুদপুরে ভূমি কর্মকর্তা লাঞ্ছিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৪, ৩১ জানুয়ারি ২০২০
মুকসুদপুরে ভূমি কর্মকর্তা লাঞ্ছিত
ছবি : ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলার জলিরপাড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিপটন মণ্ডল।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার জলিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা হয়েছে।

লিপটন মণ্ডল জানান, গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কের পাশে সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে ওই এলাকার বিচরণ মজুমদার ও তার ছেলে বিধান মজুমদার অবৈধভাবে ঘর তুলতেছিল। বিষয়টি জানতে পেরে তিনি তার অফিস সহকারী আবু সাঈদ দাঁড়িয়াকে সঙ্গে নিয়ে নির্মিত ঘর উচ্ছেদ এবং সরেজমিনে প্রতিবেদন তৈরির জন্য ঘটনাস্থলে যান। এ সময় বিচরণ মজুমদারের নেতৃত্বে ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে তাকে ও তার অফিস সহকারীকে মারধর করার চেষ্টা করে এবং গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

Advertisement

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসমত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, ভূমি কর্মকর্তা লিপটন মণ্ডল বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!