ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লুঙ্গির তোপে ১ রানে হারলো ইংলিশরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০
লুঙ্গির তোপে ১ রানে হারলো ইংলিশরা
লুঙ্গি এনগিদি

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে সিরিজে লিড নিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।ইস্ট লন্ডনে আগে ব্যাট করে ১৭৮ রান তোলে প্রোটিয়ারা। জবাবে লুঙ্গি এনগিদির ডেথ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে ইংলিশরা। 

প্রোটিয়াদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জেসন রয়ের দুর্দান্ত ফিফটিতে জয়ের ভিত গড়ে নেয় সফরকারীরা। ৩৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন রয়। 

কিন্তু রয়ের বিদায়ের পর ধীরে ধীরে কক্ষপথ থেকে ছিটকে যেতে থাকে ইংল্যান্ড। অধিনায়ক মরগানের ব্যাট থেকে ৩৪ বলে ৫২ রান আসলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় পায়নি সফরকারীরা। 

Advertisement

শেষ ওভারে দরকার ছিলো মাত্র ৭ রান। কিন্তু সেটা করতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তারা হেরে যায় ১ রানে। ৪ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের সফলতম বোলার লুঙ্গি এনগিদি। 

এর আগে কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমার ব্যাটে ঝড়ো শুরু পায় প্রোটিয়ারা। মাত্র ৪.১ ওভারেই ৪৮ রান তোলেন ডি কক ও বাভুমা। ১৫ বলে ৩১ রান করে ডি কক ফিরে গেলেও বাভুমা ও ডুসেনের ব্যাটে দশম ওভারেই দলীয় শতরান পার করে স্বাগতিকরা। 

বাভুমা ২৭ বলে ৪৩ ও ডুসেন ২৬ রান করে ফিরে গেলেই স্বাগতিকদের রানের গতি শ্লথ হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!