ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে মিষ্টি কুমড়ার ফেস প্যাক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১০ ডিসেম্বর ২০২০
ত্বকের উজ্জ্বলতা বাড়াবে মিষ্টি কুমড়ার ফেস প্যাক
ছবি: ত্বকের উজ্জ্বলতা বাড়াবে মিষ্টি কুমড়ার ফেস প্যাক

শীতের রুক্ষতা- শুষ্কতা থেকে বাঁচতে আমরা কতকিছুই না করে থাকি। তারপরও শীতে ত্বককে রক্ষা করা খুবই কঠিন। এই সময় ত্বক শুষ্ক হয়ে দেখা দিতে পারে নানা সমস্যা। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ত্বক ময়েশ্চারাইজ রাখা। যা খুব একটা সহজ কাজ নয়।

তবে এক্ষেত্রে মিষ্টি কুমড়ার ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকের ময়েশ্চার ঠিক রেখে উজ্জ্বল করতে সহায়তা করে। শীতের শাকসবজির মধ্যে অন্যতম হচ্ছে মিষ্টিকুমড়া। এটি আপনার ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। স্বাদে, গুণে অনন্য এই সবজি খাওয়ার পাশাপাশি ত্বকের দাগ ছোপ দূর করে আপনাকে দেবে উজ্জ্বল, মসৃণ ত্বক।   

এতে রয়েছে ভিটামিন এ, সি, ই ও চার রকমের ভিটামিন বি (নায়াসিন, ফোলেট, রিবোফ্লাভিন, বি সিক্স)। আরো আছে আলফা ও বিটা ক্যারোটিন এবং জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ উপাদান। 

এটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী। মিষ্টিকুমড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণের সমস্যা প্রতিরোধ ও প্রতিকার করার পাশাপাশি সূর্যের আলো ও পরিবেশ দূষণের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা সারিয়ে তুলতে পারে।

চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন মিষ্টি কুমড়া-

আরো পড়ুন: শীতে রূপচর্চায় এসব ভুল নিয়ম মানলেই বিপদ

শুষ্ক ত্বকের জন্য
আর্দ্রতা ধরে রাখতে মিষ্টি কুমড়ার মাস্ক ব্যবহার করতে পারেন। দুই চামচ মিষ্টিকুমড়ার পাল্প, আধা চামচ মধু, এক চামচ দুধ, দুই চামচ নারকেল তেল, এক চিমটি দারুচিনি গুঁড়া দিয়ে মিশ্রণটি তৈরি করুন। ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য 
এক টেবিল চামচ মিষ্টিকুমড়ার পাল্পে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ত্বকে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে উষ্ণ পানিত ধুয়ে ফেলুন।

ব্রণের সমস্যা দূর করতে  
এক চামচ মিষ্টিকুমড়ার পাল্প, দুই চামচ টক দই, আধা চামচ ওটসের গুঁড়া, আধা চামচ মধু আর এক চিমটি দারুচিনি গুঁড়া নিয়ে মিশ্রণটি তৈরি করুন। ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!