প্রেসার কুকারে যে খাবারগুলো রান্না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে
অনেকেই সহজ ও দ্রুত রান্নার জন্য প্রেসার কুকার বেছে নেন। যদিও তা খুবই কার্যকরী। তবে সময় বাঁচাতে এমন কোনো খাবার প্রেসার কুকারে রান্না করবেন না, যা আপনার জন্য বিপদ বয়ে আনে।
কিছু কিছু খাদ্য সামগ্রী প্রেসার কুকারে রান্না করা ঠিক নয়। এতে বিপদের আশংকা বেড়ে যায়। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-
দুধ ও দুধ দিয়ে রান্না করা খাবার
দুধ একটু বলক এলেই উপচে ওঠে। প্রেসার কুকারে তাই দুধ জাতীয় কিছু রান্না একদমই উচিত নয়। কেবল রান্না করাই যে সমস্যা, তা-ই নয়, যেকোনো মুহূর্তে ঘটে যেতে বড় দুর্ঘটনা।
মাছ
মাছ অতিরিক্ত রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এছাড়া মাছ একটু বেশি রান্না হলেই ভেঙে যায়, নষ্ট হয় তরকারি। মাছ রান্নায় সময় খুব কম লাগে। তাই প্রেসার কুকারে রান্না না করাই ভালো।
ডিম সিদ্ধ
ডিম প্রেসার কুকারে সিদ্ধ করতে চাইলে বড় মাপের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
সবজি ও ফল
যেকোনো শাক-সবজি ও ফল বেশি রান্না করলে পুষ্টিগুণ একেবারেই থাকে না। প্রেসার কুকারে এসব রান্না করার চাইতে না খাওয়াই ভালো। কারণ প্রেসার কুকার এসবের ভিটামিন, মিনারেলসহ অন্যান্য পুষ্টি উপাদান একেবারেই নষ্ট করে ফেলে।
সতর্কতা
> প্রেসার কুকারের মুখ আটকে দেয়ার পর ভালো করে পরীক্ষা করে দেখুন।
> ভেতরের বাষ্প পুরোপুরি বের না হলে কুকারের মুখ খুলবেন না।
> চুলা নেভানোর পর অন্তত ১৫ মিনিট অপেক্ষা করে কুকারের মুখ খুলুন।
> ডাল বা এমন যে খাবারগুলো উপচে ওঠে বেশি, সেগুলো প্রেসার কুকারে রান্না করতে হলে অল্প পরিমাণে করুন। পরিমাণ বেশি হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
> বেশিদিনের পুরনো প্রেসার কুকার ব্যবহার করবেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।