ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত, আহত-৩

চাটমোহর (পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ১৪ অক্টোবর ২০২৬
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত, আহত-৩
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছেন

   

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে ৩ জন। নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিক মারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

আহতরা হলেন- হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং   মিনাজ উদ্দিন। তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্য ছেড়ে আসা একটি সিএনজি চালিত  অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুর নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়। এতে  অটোরিক্সায় থাকা সবাই আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাসিনাকে মৃত ঘোষণা করে।

চাটমোহর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা(ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!