ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
কেন্দুয়ায় পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে মুকিত নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের বালিজুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকিত ওই গ্রামের বাপ্পি মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলতে যায় মুকিত। একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পানিতে ডুবে মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!