রান্নাঘরের তৈলাক্ত টাইলস ঝকঝকে করার উপায়
প্রতিদিনই নিয়ম করে ঘরবাড়ি পরিষ্কার করা হয়। তবে বাদ পড়ে যায় রান্নাঘর। রান্নার সময় ধোঁয়া, তেল ও মশলা ছড়িয়ে ছিটিয়ে পড়ায় নোংরা হয় টাইলস। গ্যাসের আশেপাশে এবং কিচেনের টাইলসে জমতে থাকে ময়লা। হালকা ধোয়া মোছা করলে অবশ্য এই নোংরা খানিকটা হলেও দূর হয় তবে দাগ।
এই দাগ জমে শক্ত হয়ে গেলে তা ওঠানো মুশকিল হয়ে পড়ে। ফলে রান্নাঘরের সৌন্দর্যও কমে যায়। তবে খুব সহজে কিন্তু এই দাগ তুলে টাইলস ঝকঝকে করতে পারবেন। তাহলে জেনে নিন এমন কিছু সহজ ঘরোয়া পদ্ধতি। যার মাধ্যমে আপনি রান্নাঘর বা রান্নাঘরের টাইলসে জমে থাকা ময়লা সহজেই দূর করতে পারবেন।
ভিনেগার
দুই কাপ ভিনেগার এবং দুই কাপ জল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। রান্নাঘরের টাইলসে স্প্রে করুন। তারপরে মাইক্রো ফাইবার কাপড়ের সাহায্যে এটি পরিষ্কার করুন।
বেকিং সোডা
বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে দশ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। ভেজা কাপড় দিয়েও এটি মুছতে পারেন। এছাড়া টুথ ব্রাশ দিয়েও ঘষে পরিষ্কার করতে পারেন।
ব্লিচ
ব্লিচের সঙ্গে পানি মিশিয়ে তা দিয়ে টাইলসে ঘষুন। ব্লিচ ব্যবহার করার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন। এরপর শুকনো কাপড় দিয়ে টাইলস মুছে নিন। দেখবেন টাইলসের তেল চিটচিটে ভাব একেবারেই দূর হয়ে গেছে।
বরফ
রান্নাঘরের সিঙ্ক বা অন্য কোনো অংশ থেকে যদি আঁশটে গন্ধ লাগে। তাহলে সেই জায়গায় লেবুর রস আর বরফ দিয়ে ঘষতে হবে। এছাড়া ভিনেগার জমিয়ে বরফ তৈরি করেও ব্যবহার করতে পারেন।
সূত্র: বোল্ডস্কাই