অল্প সময়েই বাথরুমের টাইলস ঝকঝকে করার উপায়
কর্মব্যস্ত জীবনে অনেকেই দীর্ঘ সময় ধরে বাথরুম পরিষ্কার করতে চায় না। এতে করে বাথরুমের টাইলস খুব দ্রুত নোংরা হয়ে যায়। এমনকি কড়া দাগও পড়ে যায়, যা সহজে আর উঠানোও যায় না।
তবে টাইলস সঠিকভাবে পরিষ্কার করলে এর দাগও দূর করা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে দ্রুত টাইলসের দাগ দূর করবেন-
> প্রথমে বাথরুমের টাইলস ধুয়ে নিন। এরপর একটি শুকনো কাপড় দিয়ে টাইলস ভালোভাবে ঘষে মুছতে হবে। এমনভাবে মুছতে হবে যেন কোনো পানি না থাকে। এতে করে পরিষ্কার করার সময় সহজ হবে।
> ভালো মানের টাইলস ক্লিনার ব্যবহার করুন। সম্পূর্ণ বাথরুমের টাইলসে ক্লিনার ছিটিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তবে ক্লিনার দিয়ে বেশি সময় না রাখাই ভালো।
> এবার টাইলস পরিষ্কারের জন্য শক্ত ব্রাশ ব্যবহার করুন। ভালোভাবে ঘষার পরে প্রচুর পরিমাণে পানি ঢালুন।
> ভিনেগারও ভালো পরিষ্কারকের কাজ করে। সমপরিমাণ ভিনেগার ও পানি দিয়ে মিশ্রণ তৈরি করে স্প্রে করুন। এবার এভাবে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পর ঘষে তুলে ফেলুন।
> একটি কাপড়ে বেকিং সোডা লাগিয়ে টাইলসের ময়লা স্থানে ঘষতে পারেন। কিছু সময় ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।