ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ২৮ আগস্ট ২০২৩
দুদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ অক্টোবর
ইসমাইল চৌধুরী সম্রাট- ফাইল ফটো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন আদালতে হাজিরা দেন সম্রাট। তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করেন। এছাড়া সম্রাটের স্থায়ী জামিনের আবেদন করেন তিনি।

শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল আলম ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

Advertisement

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাব। ২০২২ সালের ১০ এপ্রিল থেকে ১১ মের মধ্যে চার মামলায় জামিন পান সম্রাট।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সম্রাট
লিংক সফলভাবে কপি হয়েছে!