ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জলঢাকার মাদক সম্রাট লেলিন গ্রেফতার 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ১৫ জুলাই ২০২৩
জলঢাকার মাদক সম্রাট লেলিন গ্রেফতার 
জলঢাকার মাদক সম্রাট লেলিন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর জলঢাকায় একাধিক মামলার আসামি মাদক সম্রাট লেলিন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। লেলিন চাওড়াডাঙ্গী দুন্দিবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মোক্তারুল আলমের নেতৃত্বে এসআই আক্তারুজ্জামান, এসআই গোলজার হোসেন, এএসআই মামুন, এএসআই মাইদুল সঙ্গীয় ফোর্সসহ জলঢাকা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় লেলিনকে হাতে-নাতে আটক করে। তার দেহ তল্লাশী করে হেরোইন, ইয়াবা ও গাঁজা পাওয়া যায়।   

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ময়নুল ইসলাম তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক সম্রাট লেলিনের বিরুদ্ধে ২১ টি মাদক ও চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Advertisement

জলঢাকা থানার ওসি মোক্তারুল আলম বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুন্দিবাড়ী ব্রিজপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!