আটককৃত আসামিরা হলেন কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকার মো. হোসেনের ছেলে সৈয়দ উল্লাহ (৪২) ও তার সহযোগী একই এলাকার জমির হোসেনের ছেলে আব্দুল গফুর (৪০)।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সাদিকুল হক।
.png)
তিনি জানান, গত ১২ আগস্ট (শনিবার) ভোরে কক্সবাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সৈয়দ উল্লাহ তার নিজস্ব ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার পানির কুয়া এলাকায় খালাস করার সময় অপর একটি গ্রুপ আসামি সৈয়দ উল্লাহ ইয়াবা লুট করার চেষ্টা করলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ সময় সৈয়দ উল্লাহ ও তার সহযোগী ৬ থেকে ৭ জন ব্যক্তি ইয়াবা ছিনতাইকারী ওই গ্রুপের ওপর ছুরি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে দুদু মিয়া এবং তার সহযোগী মো. রিপনকে আহত করে।
পরবর্তীতে আহত দুদু মিয়া বাদী হয়ে সৈয়দ উল্লাহকে প্রধান আসামি এবং তার অপর ৫ সহযোগীর নাম উল্লেখ করে আঘাত ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ১৩ আগস্ট কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব-১৫ হামলাকারীদের গ্রেফতার ও খালাসকৃত ইয়াবা উদ্ধারে তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে সৈয়দ উল্লাহ তার ঘনিষ্ঠ সহযোগী গফুরসহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের মাদালিয়া পাড়াস্থ সৈয়দের শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে।
পরে তাদের কাছ থেকে প্লাস্টিকের একটি বস্তা থেকে এক লাখ ৩ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের পুলিশের কাছে হস্তান্তরে করা হয়েছে।