ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

নাহিদের মৃত্যু: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ১ মে ২০২২
নাহিদের মৃত্যু: ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী কারাগারে
ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় নিহত নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

রোববার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

কারাগারে যাওয়া পাঁচ শিক্ষার্থী হলেন- হিসাববিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ।

এদিন রিমান্ড শেষে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে, ২০ এপ্রিল নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়। এরপর গত ২৮ এপ্রিল আদালত পাঁচ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, তিন ছেলের মধ্যে বড় ছিলেন নিহত নাহিদ। অভাবের সংসারে ১০ বছর বয়সেই আয়ের পথ বেছে নিয়েছিলেন। তখন তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন। সর্বশেষ কাজ শুরু করেন একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসেবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!