ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

নর্থ সাউথের শিক্ষার্থী মিম মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২২, ২ এপ্রিল ২০২২
নর্থ সাউথের শিক্ষার্থী মিম মৃত্যুর ঘটনায় মামলা
মায়শা মমতাজ মিম; ফাইল ছবি

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মায়শা মমতাজ মিম (২২) নিহতের ঘটনায় চালক সাইফুর রহমান ও তার সহকারী মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় খিলক্ষেত থানায় মীমের বাবা নূর মোহাম্মদ মামুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে কাভার্ডভ্যান শনাক্ত করা হয়। পরে গত শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে কাভার্ডভ্যানের চালক সাইফুর রহমান ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। মামলায় চালক ও তার সহকারীকে আসামি করা হয়।

আরো পড়ুনঃ রাজধানীর কুড়িলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

গত শুক্রবার সকালে কুড়িল ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মীম নিহত হন। তিনি স্কুটি চালিয়ে উত্তরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় যাচ্ছিলেন।

গত শনিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে পরিবারের কাছে মীমের মরদেহ হস্তান্তর করা হয়। পরে তার মরদেহ গাজীপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যায় জানাজা শেষে কালিয়াকৈরের মৌচাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!