ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ভার্চুয়াল আদালতে ১১ দিনে ২০ হাজার কারাবন্দির জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৬, ২৮ এপ্রিল ২০২১
ভার্চুয়াল আদালতে ১১ দিনে ২০ হাজার কারাবন্দির জামিন
ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানিতে ১১ কার্যদিবসে সারাদেশে ২৪৬ জন শিশুসহ ২০ হাজার ৩৯ জন কারাবন্দিকে জামিন দিয়েছেন নিম্ন আদালত। 

বুধবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১১ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৬ হাজার ২৪০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে শিশুসহ মোট ২০ হাজার ৩৯ জন হাজতি জামিন পেয়েছেন।

ভার্চুয়াল শুনানিতে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ এপ্রিল ২ হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন ,২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩ জন ও ২৭ এপ্রিল ১৩৯৫ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।

করোনা সংক্রমণ রোধে গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!