ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট

বরগুনায় রিফাত হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ২৯ আগস্ট ২০১৯
মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট
ফাইল ফটো

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল  মঞ্জুর করে এ রায় দেন।

জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, মিন্নি তার বাবার জিম্মায় থাকবে এবং মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না।

মিন্নির জামিন হওয়ার পর আদালতে উপস্থিত তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, চক্রান্তেরও অবসান হবে।

এর আগে গতকাল ২৮ আগস্ট আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন প্রশ্নে জারিকৃত রুলের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!