ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

করোনার কারণে স্থগিত ‘বিশ্বসুন্দরী’র মুক্তি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৫, ২০ মার্চ ২০২০
করোনার কারণে স্থগিত ‘বিশ্বসুন্দরী’র মুক্তি
ফাইল ছবি

করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়েছে সিয়াম আহমেদ এবং পরীমনি অভিনীত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। আগামী ২৭ মার্চ সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখন আর সেটি হচ্ছে না। পরবর্তীতে পরিস্থিতি বুঝে সুবিধাজনক সময়ে সিনেমাটির মুক্তির দিন ঘোষণা হবে বলে জানিয়েছেন সিনেমাটির চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান।

গেল বছরের ২ ডিসেম্বর সিনেমাটি সেন্সরে জমা পড়লেও ৫ মার্চ ছাড়পত্র পায় এটি। সিনেমাটির মাধ্যমে সিয়াম ও পরীমনিকে একসঙ্গে দেখতে পারবেন দর্শকেরা।

গেল বছরের ৩ এপ্রিল রাজধানীর ঢাকার অভিজাত একটি রেস্তোরাঁয় জমকালোভাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ১৮ জুন থেকে ফরিদপুরে সিনেমাটির শুটিং শুরু হয়।

Advertisement

সিয়াম-পরীমনি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরাসহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!