ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

করোনা: প্লেনের আসনে পরিবর্তন, বদলে যেতে পারে নকশাও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ১৩ মে ২০২০
করোনা: প্লেনের আসনে পরিবর্তন, বদলে যেতে পারে নকশাও
সংগৃহীত ছবি

করোনাভাইরাস সংক্রমণ রোধে আন্তর্জাতিক প্লেনগুলোর সিট ব্যবস্থায় পরিবর্তন করা হচ্ছে। ফেস মাস্ক পরাসহ শরীর জীবাণূমুক্ত করতে বিমানবন্দরগুলোতেও থাকছে ব্যবস্থা। এছাড়া যাত্রীদের সুরক্ষা বিবেচনা করে এভিয়েশন সিট ডিজাইনাররা উড়োজাহাজের ভেতরের নকশায় পরিবর্তনের বিষয়টিও ভাবছেন।

সিএনএন জানায়, দূরত্ব রাখতে ইকোনমি ক্লাস উড়োজাহাজে পাশাপাশি তিন সিটের মাঝেরটি ফাঁকা রাখার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, সিটগুলোর চারপাশে প্রতিরক্ষামূলক শিল্ড স্থাপন করা হতে পারে।

ফরাসি বিমান প্রকৌশলী ফ্লোরিয়ান বারজট জানান, এয়ারলাইনসগুলো কেবিনের সম্পূর্ণ নকশা পরিবর্তন করার পক্ষপাতি না। তার প্রতিষ্ঠানের নকশা অনুযায়ী উড়োজাহাজগুলোতে সিটের পেছনে একটি সুরক্ষা প্যানেল এবং দুই সিটের মাঝখানে আরেকটি সুরক্ষা প্যানেল বসবে। ইকোনমি ক্লাসের ক্ষেত্রে মাঝের সিটের উপরে সুরক্ষা শিল্ড বসবে। এতে করে যাত্রীদের মাঝে দূরত্ব বজায় থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!