ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ২০ নভেম্বর ২০২৬
জয়পুরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মাহফিল, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী
জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের ‘এসো কার্নিভাল’ মিলনায়তনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করা হয়।ছবি:ডেইলি বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের ‘এসো কার্নিভাল’ মিলনায়তনে ​স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) প্রেক্ষিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ দোয়া ও মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। 

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!