[ শিশুকিশোর ]
কার্তিক
কার্তিক মানে নিসর্গটা দেখা— টপটপাটপ একটা ছড়া লেখা!
কার্তিকে হয় লক্ষ্মী, কালী পুজো—
কার্তিক মানে তোমরা কী কী বুঝো?
কার্তিকে খুব মায়া—
ঝরঝরা রোদ, নেই তো কোথাও
মেঘের কোনো ছায়া!
কার্তিক এলে বুঝি—
গভীর রাতে শিরশিরে শীত
পাতলা কাঁথা খুঁজি!
কার্তিকে ভাইফোঁটা—
সকাল-সকাল টুকটুকে লাল
রঙিন সূর্য ওঠা!
কার্তিকে হয় খরা—
বাবার সাথে, মায়ের সাথে
বিছরাতে কাজ করা!
কার্তিক মানে নিসর্গটা দেখা—
টপটপাটপ একটা ছড়া লেখা!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!